সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিল্পী আকবরের মেয়েকে গানে সুযোগ দেবেন ডিপজল

তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশাচালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি অর্জন করেন। সেই সময়টা তার বেশ ভালোই কাটছিল।

কিন্তু জীবনের শেষ সময়টা আকবরের কেটেছে অসুখে-বিসুখে, অর্থাভাবে। গত বছরের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর। বিভিন্ন সময় এই শিল্পীর পাশে ছিলেন ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এবার আকবরের মেয়ের পড়াশোনার খরচ দেওয়ার পাশাপাশি তাকে চলচ্চিত্রের গানে সুযোগ দেবেন বলেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, ছেলেটা (আকবর) অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই ও থেকেছে কিছুদিন। মাঝে মাঝে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি। ওর মেয়েটার পড়াশোনার জন্য আমি পাশে থাকবো। মৃত্যুর পর ওর স্ত্রী আমার কাছে আসছিলেন। আমি বলেছি সহযোগিতা করবো। শুনেছি আকবরের মেয়েটা গানে বেশ ভালো। ভালো গান করলে সুযোগ দিব ভালো কিছু করার।

ডিপজল আরো বলেন, আকবর ভালো গান করতো। ওর মধ্যে প্রতিভা ছিল। অকালে ছেলেটা চলে গেল। ওর পরিবারের সহযোগিতায় পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com