বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও পুনরায় সেই বাধা থাকবে না, এমন আশায় আয়ারল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও এবার দ্বিতীয় ওয়ানডের আগেও দুঃসংবাদ পেল টিম টাইগার্স। শুক্রবার চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে। আর সেটি যদি সত্যি হয় তাহলে এই সিরিজে আরও একবার ব্যাট-বলের লড়াই ছাপিয়ে জয় হবে বৃষ্টির।

প্রথম ম্যাচে আধিপত্যে বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করে টাইগাররা। এই স্কোর সন্তোষজনক না হলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১৬ দশমিক ৩ ওভারে ৬৫ রানের বিনিময়ে আয়ারল্যান্ডের ৩ উইকেট শিকার করেছিল টাইগাররা।

প্রশ্ন উঠেছে, বৃষ্টির পূর্বাভাস থাকার পরও কেন স্পিনারদের দিয়ে দ্রুত ২০ ওভার পর্যন্ত বোলিং সম্পন্ন করেননি অধিনায়ক তামিম ইকবাল। অন্তত ২০ ওভার খেলা হলে বৃষ্টি আইনে ম্যাচের ফল আসতে পারতো। বিশেষ করে প্রশ্ন উঠেছে, কেন সাকিব আল হাসানকে আক্রমণে আনা হয়নি।

প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ৬১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটাররা আশানুরূপ ব্যাটিং করতে পারেননি।

শান্ত বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব ছিল। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারণা ঠিক ছিল না। পরবর্তীতে আমাদের বোলাররা ভালো করতে পারেননি। আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। এটি বড় একটি বিষয় ছিল। আমরা যদি একটি ভালো জুটি করতে পারতাম তাহলে ৩শর বেশি রান হতো।’

বাংলাদেশের মাত্র দু’টি হাফসেঞ্চুরির জুটি ছিল। শান্ত এবং তৌহিদ হৃদয় ৫০ এবং মুশফিক এবং মেহেদি হাসান মিরাজ ৬৫ রানের জুটি গড়েন।

শান্ত বলেন, ‘টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দুর্ভাগ্যবশত আমরা ভালো শুরু করতে পারিনি। বড় জুটি গড়া আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আশা করি, আমরা ভুল থেকে শিক্ষা নেব। পরের ম্যাচে পুরোপুরি খেলা হবে এবং আমরা লিড নিতে পারব।’

পরিসংখ্যান বলছে, আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দু’দল। ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

২০০৭ সালের ওয়ানডে বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিল আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে কোনোটিতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়ারল্যান্ড।

সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঐ সিরিজে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রান করে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। ঐ ম্যাচে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের মধ্যে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশি।

ওয়ানডের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে এবং একমাত্র টেস্টও জিতেছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com