সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

গায়েবি মামলার প্রতিবাদসহ ১০ দাবিতে ১৯ থেকে ২৭ মে পর্যন্ত বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। চার ধাপে সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি। শনিবার নয়াপল্টনের সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নেতারা হুঁশিয়ারি দেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও একাত্তরের মতো যুদ্ধে নামবে বিএনপি।

প্রায় দুই মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এ সমাবেশ। গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদসহ দশ দফা দাবি আদায়ে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে নেতারা দাবি করেন, নির্বাচন নিয়ে আবারো ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সে লক্ষ্যেই মিথ্যা মামলায় বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কূটনীতিকদেরও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন জেষ্ঠ্য নেতারা।

এ সময় বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ক্ষমতায় টিকে থাকতেই ৩ দেশে তদবির করে ফিরলো সরকারের শীর্ষ ব্যক্তিরা। এতে কোনো লাভ হবেনা বলে দাবি করেন মির্জা ফখরুল। এসময়, নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতে আবার আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি হবে।

অবিলম্বে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com