সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
গতকাল বাংলা সিনেমার সোনালী সময়ের নায়ক ফারুক ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। তার কফিন আজ সকালে আনার হয় বাংলাদেশে। কফিন গ্রহণ করবে আজ মঙ্গলবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন সিনেমা জগতের অনেক মানুষ ও তার সজনরা।
জানা যায়, জাতীয় সংসদের ঢাকা-১৭ সংসদ সদস্য ছিলেন সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মত্যুতে এই আসনটি শূন্য হয়ে পড়ে। আর এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর ফটকে ফারুকের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের এমনটা জানান তিনি।
এ সময় সিদ্দিকুর রহমান বলেন, ‘ফারুক ভাই ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। এটা প্রাণের জায়গা হয়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার মনের কাজগুলো যা তিনি করতে চেয়েছিলেন তার প্রতিফলন ঘটাতে পারেননি। তাই তার আসনে আমি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন, মনোনয়ন দেন তাহলে একজন শিল্পী হিসেবে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সবচেয়ে বেশি মনোযোগ দেব।’
তিনি বলেন, ফারুক ভাইয়ের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।’
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ফারুকের মরদেহ দেশে আনা হয়। সকাল ৮টা ৫ মিনিটে আট নম্বর ফটক দিয়ে তার মরদেহ বের করা হয়। এরপর উত্তরায় নিজ বাসভবনে নেওয়া হয় মরদেহ।