বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সালাউদ্দিনসহ বাফুফের ৩ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

অভিযুক্ত সালাউদ্দিন ছাড়া অন্যরা হলেন- বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

জানা গেছে, ফিফা ও সরকার থেকে পাওয়া টাকা বাফুফে কোথায় খরচ করেছে তার হিসাব তদন্ত করে চার মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।

এছড়া, বিদেশি ফান্ডের টাকা পাবলিক ফান্ড হিসেবেই বিবেচিত, তাই সেই টাকার হিসাব থাকতে হবে বলে মন্তব্য করে আদালত।

অভিযোগ অনুসন্ধানে বাফুফের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। গতকাল রবিবার এ রিট দায়ের করা হয়।

এর আগে গত ৩ এপ্রিল এ বিষয়ে দুদকে আবেদন করেছিলেন ব্যারিস্টার সুমন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com