সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকবে, তার রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই দরকার হবে। এটা গ্রাউন্ড রিয়েলিটি যে, সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তবে নির্বাচন কমিশনের একার পক্ষে এককভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন।’
তবে এখন পর্যন্ত সরকারের অসহযোগিতা পাননি বলেও জানান তিনি। সিইসি বলেন, ‘নির্বাচন যতই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, ততোই অবাধ ও নিরপেক্ষ হবে।’
বৈঠকে আসন্ন ৫ সিটির ভোট সুষ্ঠু করা নিয়ে নিজেদের শঙ্কার কথা সিইসিকে জানান জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি অভিযোগ করে বলেন, ‘বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করছেন।’
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটবে। তবে সবকিছু আমলে নেয়ার মতো হবে না।