শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

র‍্যাংকিংয়ে শান্তর উন্নতি; শীর্ষ অলরাউন্ডার সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম‌্যান্সের আরো পুরস্কার পেলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে তার উন্নতি হয়েছে। অবশ্য এখনো সেরা একশতে ঢুকতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। এই ফরম্যাটে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

আজ বুধবার হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন শান্ত। যা তার ক্যারিয়ারসেরা র‍্যাংকিং। আয়ারল্যান্ড সিরিজে তিন ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ১৯৬ রান। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে অবদান রেখেছেন। নিজে হয়েছেন সিরিজসেরা। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ বলে ৩ ছক্কা ও ১২ চারে ১১৭ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com