সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। পরের মাসে হবে চার সিটির ভোটগ্রহণ। আগামী সংসদ নির্বাচনের আগে ভোটের এই বড় কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের পাশাপাশি সরকারের মন্ত্রী-এমপিদের আচরণবিধি মানাতে হিমশিম খেতে হচ্ছে কমিশনকে। ফলে, এবার নির্বিঘ্নে সুষ্ঠু ভোট করার লক্ষ্যে দিক-নির্দেশনা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের পাশাপাশি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসছে পুরো কমিশন।

আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন। এ তথ্য জানিয়েছেন ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক।

আশাদুল হক জানান, বৈঠক থেকে গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে কঠোর দিক-নির্দেশনা আসতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হবে। সেখানে পাঁচ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বিভিন্ন বাহিনীর প্রধান এবং প্রশাসনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড, র‌্যাব, আনসার, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। তবে, ডিজিএফআইয়ের মহাপরিচালক বর্তমানে দেশে না থাকায় তার পক্ষে প্রতিনিধি আসতে পারেন বৈঠকে।

ইসি-ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাও থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com