রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশে জনশক্তি কাজে লাগাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া জেলাসমূহে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে সেসব জেলাকে এগিয়ে নেওয়া।

গতকাল শনিবার (২০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ ও কোষাধ্যক্ষ তামিম মারজান হুদার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com