সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাত-পা বেঁধে নির্বাচনে ডাকছে সরকার : ফখরুল

আজ সোমবার রাজধানীর বনানীর টিউলিপ হোটেলে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাবের উদ্যোগে রাজধানীর বনানীতে একটি হোটেলে ‘দেশের জ্বালানি খাতে অমানিশা : লুটপাট আর অরাজকতার চালচিত্র’ শীর্ষক গোলটেবিল আলোচনাসভার আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ইতিমধ্যে খেলা শুরু করছে, সব তো গ্রেপ্তার করছে, নেতাকর্মীদের আটকে দিচ্ছে, উৎপীড়ন করছে, নির্যাতন করছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কিভাবে কাজ করবে? ন্যূনতম পরিবেশ তো দরকার হবে।

এবার বাংলাদেশের মানুষ পাতানো নির্বাচন, দিনের ভোট রাতে করার নির্বাচনে আর পা দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে। একদিকে সরকার বলছে আমরা নির্বাচন খুব সুন্দর করব।

তিনি বলেন, আওয়ামী লীগ নব্য বর্গী, তারা সব লুটপাট করে নিচ্ছে। এদের উদ্দেশ্য যেনতেনভাবে ক্ষমতায় থাকা।

অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাবের মহাসচিব আলমগীর হাসিন আহমেদ।

সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, অ্যাবের সিনিয়র নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com