বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি বিএসএফ’র মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় দর্শনা বন্দরের আর্ন্তজাতিক চেকপোস্টে বিজিবির হেলি প্যাড গ্রাউন্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে নের্তৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি, বিজিবি ব্যাটালিয়ন হাসপাতালের মেডিক্যাল অফিসার অতিরিক্ত পরিচালক খন্দকার আশিকুল আরেফিন ও সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী,বিজিবিএমএস।
ভারতের বিএসএফ’র পক্ষে নের্তৃত্ব দেন নদীয়া জেলার সীমানগর ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হার্মিত সিং সানি, সেকেন্ড ইন কমান্ড জাগদেভ শিং, ডেপুটি কমান্ড্যান্ট সুনিল পায়েল, এসিস্ট্যান্ট কমাড্যান্ট নাগেন্দ্রর পাল ও মাহেশ সিং।
ভলিবল খেলা অনুষ্ঠানে বিএসএফ’র কৃষ্ণনগর-সীমানগর ৫৪ ব্যাটালিয়নের ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ানের ২৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এই প্রীতি ভলিবল খেলায় ২-১ সেটে বিএসএফ দল বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান,পিএসসি ও ৫৪ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডার হার্মিত সিং সানি।
এ সময় ৬ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ সীমান্ত পাহারায় উভয় বাহিনীর মধ্যে অনেক সুফল বয়ে আনবে।’ বিজিবির আমন্ত্রনে প্রীতি ম্যাচে অংশ গ্রহন করায় বিএসএফ কমান্ড্যান্ট, স্টাফ অফিসারসহ সকল কর্মকর্তা ও খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬ বিজিবির পরিচালক।
ভলিবল খেলা শেষে সন্ধ্যা ছয়টার দিকে বিএসএফ দল আইসিপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।