রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

দক্ষিণের পদযাত্রা ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হবে। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাবতলীর বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশুমেলার বাম পাশ দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি এলাকায় ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে শুরু করেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে জনসমাবেশ কেন্দ্র।

এ কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com