রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে মার্কিন ভিসা নীতি : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, ভোট চুরির সঙ্গে যারা প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে জড়িত, তাদের জন্যই মার্কিন ভিসা নীতি প্রযোজ্য ।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পদক্ষেপ আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ-উৎকণ্ঠা তারই প্রতিফলন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। যারাই ভোট চুরির সঙ্গে ডিরেক্ট এবং ইনডিরেক্ট জড়িত, তাদের সরার জন্যই এটা প্রযোজ্য।

এসময় গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় সেখানকার সাবেক সিটি মেয়রকে নির্বাচন করতে দেয়নি বর্তমান সরকার।

এর আগে, রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ২টায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com