বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবার দল পেলেন সাকিব

বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন। তাকে সরাসরি দলে ভিড়িয়েছে গল গস্ন্যাডিয়েটর্স। দেশটির সংবাদ মাধ্যম এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।

এবারই প্রথম শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে তাদের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক। প্রথমদিকের কিছু ম্যাচ খেলতে পারবেন। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে।

গেল মাসে এলপিএলের পেস্নয়ার্স ড্রাফটে বাংলাদেশের সাকিব, মুশফিকুর রহিম, লিটন দাস ও আফিফ হোসেনের নাম প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে সাকিবকে সরাসরি কিনে নিল গল। যেখানে সাকিবের সঙ্গী হিসেবে আছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে।

অবশ্য এলপিএলের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে নিয়ে নিচ্ছে। সাকিব ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরাসরি দলে নিয়েছে ক্যান্ডি ফ্যালকনস। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে নিয়েছে জাফনা কিংস। আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এছাড়া ম্যাথু ওয়েডকে ডাম্বুলা জায়ান্টস ও তাব্রাইজ শামসি দলে নিয়েছে ক্যান্ডি।

পাঁচটি দল নিয়ে শ্রীলংকা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই। চলবে ২০ আগস্ট পর্যন্ত। লিগে মোট ২৪টি ম্যাচ হবে। কলম্বোর আর. প্রেমাদাসা ও ক্যান্ডির পালেস্নকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

শ্রীলংকা প্রিমিয়ার লিগের দলগুলো হলো- গল গস্ন্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ছয়জন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। বাকি ১৪ জন নিতে হবে দেশি ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com