রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রায় ৪ হাজার ভোটে এগিয়েছে রয়েছে। ১৪০ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে । তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৯০৭৫ ভোট। আর নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজত উল্লা খান পেয়েছেন ৬০২৩ ভোট। রাত ১১ টা পর্যন্ত এতথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার।