রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় আহত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আজ শুক্রবার (২৬ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানান। চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন। সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীর নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ করেন মোজাদ্দেদ আলী বাবু। তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার পর পুলিশের শক্ত অবস্থানের মধ্যে আবারও বিএনপির সমাবেশ শুরু হয়।

রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। মোজাদ্দেদ আলী বাবু জানান, কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলায় নিপুণ রায়সহ ২০ থেকে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। বাধা ও হামলা উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com