রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রতীক পেলেন ৪ মেয়র প্রার্থী

খুলনা সিটি কপোরেশন (কেসিসি) নির্বাচনের চার মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন তাঁর সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, শফিকুল ইসলাম মধু লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিন বেলা ১১টা থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। যা এখনও চলমান রয়েছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৮-৩১ মে নগরীর ৩১টি ওয়ার্ডে সরাসরি ইভিএম নিয়ে যাব, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ মে শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সবাইকে মতামত তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, এবারের কেসিসি নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার। ভোট কেন্দ্র ২৮৯টি এবং ভোট কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি।আগামী ১২ জুন ভোটগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com