শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

জাপানের ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শুক্রবার জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেন।

ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইওচি ইতো এবং ড. হিরোনোবু তাকাগি স্পিকারকে স্বাগত জানান। এ সময় আধুনিক সমাজের সঙ্গে সমন্বয় রেখে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষের চলাফেরায় দিকনির্দেশক সহযোগিতা করতে পারে এরূপ নেভিগেশন রোবট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মডিউল, সমগ্র বিশ্বের বাস্তবিক ভিশন প্রদানকারী এলইডি প্যানেল, এন্ড্রয়েড প্রযুক্তি, সাইবার লিভিং ল্যাব ইত্যাদি উদ্ভাবনী বিষয়ে ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিশেষজ্ঞ দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে বর্ণনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com