বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আশার স্পিন ঘূর্ণিতে দাপুটে জয় আবাহনীর

বোলারদের তোপ সামলাতে পারেননি কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির মেয়েরা। সানদিহা ইসলাম আশা ও সাবেকুন নাহারদের স্পিন ঘূর্ণিতে কাবু হয়েছেন তারা। তাতে আবাহনী লিমিটেডের বিপক্ষে ১০৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি দলটি। মামুলি লক্ষ্য পেয়ে ১৭৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে ধানমন্ডির ক্লাবটি।

শুক্রবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির অধিনায়ক শাহানাজ পারভীন। তবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে হারাচ্ছিল উইকেট। শাহানাজ ১৪০ বল খেলে ২ বাউন্ডারির সাহায্যে করেন ৫০ রান। অধিনায়ক ছাড়া দুই অংকের রান স্পর্শ করতে পেরেছেন আর একজনই। সুমাইয়ার আইরিন আইভি করেছেন ১০ রান। তাতে ৪৮.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় কেরানিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com