রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ভয়ে আছে বিএনপি: কাদের

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে সরকারের কোনো ক্ষতি নেই, বিএনপিই ভয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকালে রাজধানীর মধ্য বাড্ডায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর, গাজীপুর তার দৃষ্টান্ত। তাই কে ভিসা বন্ধ করলো তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মধ্য বাড্ডায় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন মার্কিন ভিসানীতির জন্য ভয়ে আছে বিএনপি।

তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করব। তাতে বাইরের কে ভিসানীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করবো, অবাধ ও নিরপেক্ষ করবো। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে, তাতে নির্বাচনে বাঁধা দিলে খবর আছে। আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে। ফাইনাল খেলা আগামী নির্বাচনে- নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না।

ওবায়দুল কাদের বলেন, নতুন ভিসানীতিতে আমেরিকা বলেছে- সুষ্ঠু নির্বাচনে যারাই বাঁধা দিবে, তাদের ভিসা বন্ধ করে দিবে। এখানে আমাদের কিছুই নেই। সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি, আমরা সুষ্ঠু নির্বাচন করবো।

তিনি আরও বলেন, ফখরুল সাহেব ভয় পাচ্ছেন কেন, নির্বাচনকে ভয় কিসের? আসলে তারা ভয় পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনা, কারণ জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, কেরাণীগঞ্জ ও খাগড়াছড়িতে আওয়ামী লীগকে হামলাকারী হিসেবে নাটক সাজিয়েছে বিএনপি। এতোদিন যাদের কাছে নালিশ করেছে, তাদের ভিসা নীতির জন্যই এখন বিএনপি বিপদে পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com