রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অপ্রপ্রচার আর ষড়যন্ত্র করে আ’লীগকে হারানো যাবে না : মেয়র প্রার্থী খালেক

খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপপ্রচার আর ষড়যন্ত্র করে আ’লীগকে হারানো যাবে না। এদেশের জনগণ সংকল্প করেছে আ’লীগের নৌকাকে বিজয়ী করে খুলনা তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, যারা আমার কথাকে নানা ভাবে অডিও এবং ভিডিও পাইরেসি করে আমার ভাবমূর্তি ক্ষুণœ করার অপতৎপরতায় মেতে উঠেছে, তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খুলনার মানুষ জানে আমি কোন ধরনের মানুষ।

১২ জুন ভোট মাধ্যমে এ সকল ষড়যন্ত্রে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি খুলনাবাসীসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার গণসংযোগ করার সময় বলেন আমি খুলনাকে উন্নয়ন করতে সক্ষম হয়েছি বাকি কাজ আগামিতে করবো।

২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার, পুরাতন গল­ামারী রোড, কোবা মসজিদ, আন্দিরপুকুর, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, বিহারী কলোনী, বাঁশতলা, বসুপাড়া, আমতলা এবং ২৫নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়, সোহরাওয়ার্দ্দী কলেজ রোড, শান্তিবাগ, বসুপাড়া এতিমখানা, সিদ্দিকীয় মহল­াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নারী উদ্যোক্ত, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা ভিশন, শিক্ষক, বরিশাল কল্যাণ সমিতি, ধর্মসভা মন্দিরে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আ’লীগ নেতা আলী আকবর টিপু, মোঃ শাহাজাদা, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, খুলনা ভিশনের এমডি ফকির মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আ’লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যাপক রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, হায়দার আলী খোকন, শামীমা রহমান শীলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ মোঃ রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মোঃ সফিকুর রহমান পলাশ, গোলাম মওলা সানু, মহানগর পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক সুজিত সাহা, বিমান সাহা, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, মোঃ শওকাত হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারী বানু, মনোয়ারা খাতুন শিউলি, তারানা তাবাসুম শোভা, শামসুন্নাহার শিমুল, আখি আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com