রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথাব্যথা নিরপেক্ষ নির্বাচন নিয়ে

রবিবার (০৪ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের চলাচল, আমাদের কথা বলা, কোনোটারই স্বাধীনতা নেই। এক দানবীয় শক্তি, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে। এদের পরাজিত করতে হবে।ৰ

রাকসুর সাবেক ভিপি বলেন, শেখ হাসিনা জনগণকে শত্রু মনে করেন বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে দেন না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আর জনগণ তাকে ভোট দেবে না এটা তিনি জানেন বলেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসতে দেন না।

তিনি বলেন, দেশের দুঃশাসন নিয়ে আন্তর্জাতিক মহল কথাবার্তা বলছে- এটা তিনি তোয়াক্কা করেন না। এটা যদি তিনি তোয়াক্কা করতেন তাহলে দেশে সুশাসন দিতে হতো। সুষ্ঠু ভোট দিতে হতো। গুম খুনের কাজের সাথে নিজেকে জড়াতে পার‌তেন না। চৌধুরী আলমসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম-খুন করেছেন তার অবৈধ শাসন প্রতিষ্ঠা করার জন্য।

রিজভী বলেন, অবৈধ সরকার অবৈধ বাজেট দিয়েছে। সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে শিশুসহ-ভিক্ষুক রিকশাওয়ালাদের রক্ত চুষে নিতে বাজেটে কর ধার্য করা হয়েছে। কারণ চিকিৎসাসহ সরকারি সব সেবা নিতেই টিআইএন লাগবে। ভিক্ষুক হলেও তাকে ২ হাজার টাকা কর দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ওলামা দলের নেতা শাহ মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com