রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সোমবার (৫ জুন) বিকেলের দিকে পৌর এলাকার শ্রীপুর কনভেনশন সেন্টারে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ এমএ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার,সিনিয়র সহসভাপতি ডাঃ শফিকুল ইসলাম,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
আলোচনা সভায় বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলপন,”গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে, ইনশা আল্লাহ। দেশ এমন ভাবে চলতে পারেনা। আপনারা সাহসের সাথে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান। আন্তর্জাতিক ভাবে বিষয় গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচন হবে। হতেই হবে”।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু তাঁর বক্তব্যে বলেন,” জনগণ তাদের নিজের ভোট নিজে দিতে চায়। আমরা দেশের নাগরিকদের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও নিরাপদে বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাবো। সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। গনতন্ত্রের বিজয় হলেই আমাদের বিজয় হবে”।
আলোচনা সভা শেষে ৩ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।