রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে ছিলেন আর সেই থেকে শুরু। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। তার আগ্রহ সিনেমাকে ঘিরে আর তাই এখন পর্যন্ত বহু নাটকে অভিনয়ের প্রস্তাব পেলেও সাড়া দেননি। আগামী ৮ জুন ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’, যেটি পরিচালনা করেছেন গৌতম কৈরি। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আন্তঃনগর’ সিনেমাটি মূলত তিনটা কাপলের জীবনের জার্নি দেখানো হয়েছে। এরমধ্যে একটা চরিত্র আমি যার নাম পূর্ণিমা। সমাজের কিছু ধরাবাধা ট্যাবু প্রচলিত আছে, কিছু ক্রাইসিস আছে সেগুলো নিয়ে চলতে গিয়ে যেসব স্ট্রাগলের মুখোমুখি হতে হয় ঠিক সেরকমই এক গল্প নিয়ে এ সিনেমা। নায়িকাদের গ্ল্যামার বেশিদিন থাকে না, অভিনেত্রী হতে চাই : নিদ্রা নেহা নেহা জানান, শুরু থেকেই তার ইচ্ছে ছিল সিনেমা করার। সে লক্ষ্যেই ধীরে ধীরে এগোচ্ছেন। নিজেকে বড় পর্দায় দেখার সুপ্ত বাসনা লালন করছেন মনে। তিনি বলেন, ‘প্রাণের একটি বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করি এরপর আরেকটা বিজ্ঞাপন করেছিলাম কিন্তু সেটি আর প্রচার হয়নি। এরপর ফারুকী ভাইয়ের ‘আমার বাংলাদেশ’ বিজ্ঞাপনটি করি এবং এই কাজটি দিয়ে সবার কাছে পরিচিতি পেতে শুরু করি। এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। এই কাজটা আমার জন্য অনেক হেল্প করেছে তা নাহলে আমাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হত। এরপর অনেক কাজেরই প্রস্তাব পেতে শুরু করি। আমার মূল টার্গেট আসলে সিনেমা।

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন। যেখানে বিএনপি দুইবার সংলাপে অংশ নিয়েছিল।

আলোচনার জন্য জাতিসংঘ কেনো মধ্যস্থতা করবে উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের এখানে হস্তক্ষেপ করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগে নির্বাচন কমিশন আরও গণতান্ত্রিক হয়েছে। নির্বাচন ব্যবস্থা আরও গণতান্ত্রিক হয়েছে। গণতন্ত্র হঠাৎ করে রাতারাতি প্রতিষ্ঠা পায় না। প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় লাগে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, আমাদের গণতন্ত্র এখন অনেক পরিপূর্ণ হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে চলছে। কাজেই এখানে বাইরের কোনো মধ্যস্থতা, বাইরের কোনো হস্তক্ষেপের দরকার নেই। আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। সময় বলে দেবে কখন কি হবে। আপাতত আলাপ-আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি।

সেতুমন্ত্রী বলেন, সংকটে সমাধান হলো আমাদের সংবিধান। সংকটে আর কোনো সমাধান নেই। সংবিধানই যদি কোনো দেশের সমাধান না দিতে পারে তাহলে সে দেশে গণতন্ত্র হবে কি করে?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com