রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৩৪৪ মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদন

হিটসক ও  নেক ব্লাস্টের পরও গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৩৪৪ মেট্রিক টন ধান অতিরিক্ত উৎপাদন  হয়েছে।
বোরো মৌসুমের মার্চের শেষে ও এপ্রিল মাসের শুরুতে বৃষ্টিপাতের কারণে নেক ব্লাস্ট, পাতাপোড়া, খোলপচা,খোল পোড়া রোগ, মাজড়া, গান্ধী, বাদামী ও গাছ ফড়িং পোকার আক্রমণের আশংকা দেখা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার ওই সময় পর্যবেক্ষণ টিম গঠন করেন। এছাড়া বোরোধানের রোগ বালাই দমন ব্যবস্থাপনায় সার্বক্ষণিক মাঠ পরিদর্শনের জন্য সব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বোরাধান মাঠে অবস্থান করার নির্দেশ দেন ওই কর্মকর্তা। ব্রিধান-২৯ ও ব্রিধান-২৯ এ নেকব্লাস্টসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এছাড়া এপ্রিলের মাঝামাঝি থেকে টানা তাপ প্রবাহে ধান হিট সকে পড়ে। এসব প্রতিকূলতার  মধ্যেও গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকরে পাশে গিয়ে দাঁড়ান।  তারা পরামর্শ দেন। তাদের পরামর্শে কৃষকরা কাজ করেছেন। এছাড়া উচ্চ ফলনশীল উফশী ও হাইব্রিড ধানের চাষ সম্প্রসারিত হওয়ায়  গোপালগঞ্জে ধানের অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরোধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৪৫ হাজার ১২৫ মেট্রিক টন ধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কৃষকরা প্রণোদনার বীজ সার পেয়ে ২০ হাজার ৯২৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করে। তারা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯২ হেক্টর জমিতে বেশি বোরোধানের আবাদ করেন। ইতিমধ্যেই শতভাগ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
২০ হাজার ৯২৮ হেক্টর জমিতে ১ লাখ ৪৬ হাজার ৪৯৬ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৪৪ মেটিক টন ধান অতিরিক্ত উৎপাদিত হয়েছে। কৃষক আমাদের পরমর্শে কাজ করেছেন তাই অতিরিক্ত ধান উৎপাদন করা সম্ভব হয়েছে। তিনি এ জন্য কৃষকদের ধন্যবাদ জানান।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম বলেন, বোরো মৌসুমে এ উপজেলায় ৮১% জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছিল। এছাড়া উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-৯২, ব্রিধান-৫০, ব্রিধান-৮৮,ব্রিধান-৮৯, ব্রিধান-৭৪,ব্রিধান-৮৪, বঙ্গবন্ধু ধান-১০০সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করেন কৃষক। এ কারণে ধানের অতিরিক্ত ফলন পাওয়া গেছে। ব্রিধান-২৮ ও ব্রিধান-২৯ জাতে নেক ব্লাস্ট ও প্রায় সব জাতের ধান হিট সকে পড়ে। তারপরও কৃষক সচেতন হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এ কৃতিত্ব আমাদের কৃষকদের । অতিরিক্ত ধান উৎপাদন করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com