বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সদ্য প্রয়াত নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের শূন্য আসনে নির্বাচনের প্রার্থী হতে ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস।
দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ফেরদৌস দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।