বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হারুনুর রশীদ খান ছিলেন আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক: সিরাজুল ইসলাম মোল্লা

নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, হারুনুর রশীদ খান ছিলেন শিবপুর আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক। তিনি দীর্ঘ ২৫ বছর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। হারুনুর রশীদ খানকে যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শিবপুরবাসী মেনে নিব না। আমরা তাদের ফাঁসি চাই। যাদের নীল নকশায় এই হত্যাকান্ড হয়েছে তাদের এই শিবপুরে রাজনীতি করার কোন অধিকার নেই। হারুনুর রশীদ খানের মত নেতা শিবপুরে আর হবে না। তিনি ছিলেন গণ মানুষের নেতা, সাধারণ মানুষের নেতা। তিনি সবসময় সংগঠনের কাজ করেছেন। ওনার কাছে কোন মানুষ সমস্যা নিয়ে আসলে তিনি তার সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়েছেন। হারুনুর রশীদ খানকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে আমি তার প্রত্যাহার চাই।

তিনি বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোঃ হারুনুর রশীদ খানের আত্মার মাগফেরাত কামনায় কুরআনখানী ও দোয়া মাহফিলে বক্তব্য কালে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, মরহুমের পরিবারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান।

এছাড়া দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন তেলিয়া হোসাইনাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আমানুল্লাহ। উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর সদরের বাসায় সন্ত্রাসীরা হারুনুর রশীদ খানকে গুলি করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ মে তিনি ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com