বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নায়ক ফারুকের আসনে নৌকার মাঝি আরাফাত

ঢাকা-১৭ আসন উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্বে করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমÐলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,দীপু মণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ অন্যান্যরা।

উপ-নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন পেতে ক্ষমতাসীন দলের ফরম তুলেছিলেন মোট ২২ জন। এই মনোনয়ন দৌড়ে ২১ জনকে পেছনে ফেলেছেন আরাফাত।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই এই আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com