বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকারের ফাঁদে তৃতীয়বার পা দেবে না বিএনপি : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সংলাপ একটা ফাঁদ। আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। পরে সংলাপ হবে। সংলাপের কথা বলে দুইবার পাতানো নির্বাচন হয়েছে।

আজ শনিবার (১০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

বিএনপি মহাসচিব বলেন, ‘গত বছরও তারা ডেকেছে সংলাপের জন্য।

ভেবেছিলাম ভালো কিছু একটা হবে। দু’বার প্রতারণার শিকার হয়েছি। তৃতীয়বারের মতো আর ফাঁদে পা দেবে না বিএনপি। তাদের কথা আর কেউ শুনবে না।
কারণ অতীতে কথা দিয়ে তারা রাখেনি। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে ১০ ভাগ আসনও পাবে না।’সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার দুর্নীতি করছে আর উন্নয়নের কথা বলছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা বলেছি গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। আজকে আন্তর্জাতিকভাবেও সেটা বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com