বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এশিয়া কাপ হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কায়

অবশেষে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন তথ্য দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তাদের খবর অনুযায়ী শ্রীলঙ্কা হতে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যু। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে।

এবারের আসরের আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে খেলতে রাজি ছিল না ভারত। তাই একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল পিসিবি। সেই প্রস্তাব অনুযায়ী ১৩ ম্যাচের মধ্যে চার কিংবা সম্ভাব্য পাঁচটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারত-পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফাইনালেও এই দল দুটি থাকলে ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

ভারত শিরোপা নির্ধারণী মঞ্চে না থাকলে ফাইনাল পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে এই সপ্তাহান্তেই একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তান লেগের সবগুলো ম্যাচ হবে লাহোরে।

টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রæপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় এই মডেল প্রস্তাব করেছিল। যাতে আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকে। তাছাড়া পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নেওয়ার ওপর নির্ভর করছিল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি মেনে নেওয়ায় এখন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি সহজ করে দিলো।

শুরুতে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলেছিল। কিন্তু বাংলাদেশ ওই সময়ের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে সেই প্রস্তাবে আপত্তি জানায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com