বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্লোগান হচ্ছে রাজনৈতিক দলের বড় ঔষধ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্লোগান হচ্ছে রাজনৈতিক দলের খুব বড় একটি ঔষধ, মেডিসিন। এ মেডিসিন দিয়ে সারা দেশের মানুষকে জাগ্রত করা যায়। আপনারা নেতৃবৃন্দরা জানেন কয়েকটা বিশেষ শ্লোগানের মধ্য দিয়ে এ জাতি স্বাধীন হয়েছে। এই জাতিতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আমরা বার বার এ শ্লোগানের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

রোববার দুপুরে গাজীপুর মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

গাজীপুররের টেকনগপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মনজুরুল করিম রনি। এতে প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠণিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সদস্য মোঃ ওমর ফারুক স্বাধীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা: মাজহারুল আলম ও মোঃ মুজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান , গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির মহিলা দলের সভাপতি শিরীন চাকলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান এলিচ, মোঃ সুরুজ আহমেদ ও আব্দুস সালাম, গাজীপুর মহানগর কৃষকদলের সভাপতি মোঃ আতাউর রহমান, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ তানভীর সিরাজ প্রমুখ।

সুদূর লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর মহানগর বিএনপির সম্মেলনে যোগ দেন।

এরআগে সম্মেলনটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। এছাড়াও কমিউনিটি সেন্টার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।অনুষ্ঠানে মহানগর বিএনপির প্রয়াত নেতা সোহরাব উদ্দিনসহ গাজীপুরেরে অন্যান্য প্রয়াত নেতাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com