বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কেনো বিশ্বকাপকে বিদায় বললেন মেসি

বিশ্বের এক নাম্বার ফুটবল তারকা তিনি। কাতার বিশ্বকাপের শিরোপা নিয়ে ফিরেছেন দেশে। রয়েছে খেলার ছন্দ। বিশ্বকাপের বাকী মাত্র সাড়ে ৩ বছর। শুরু হয়ে গেছে বাচাই পূর্ব। কিন্তু কি এমন হলো যে কারণে আগামী বিশ্বকাপ খেলবেন বলে সাফ জানিয়ে দেশের সদ্য বিশ্বকাপের শিরোপা জয় অধিকায়ক লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন আর্জেন্টিনার। তখন থেকেই বাতাসে গুঞ্জন উড়ছিল মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন। কিন্তু মঙ্গলবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপে তিনি থাকবেন, কিন্তু খেলবেন না।

আপনি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এমন প্রশ্নের জবাবে মেসি আজ চাইনিজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় না। কাতার বিশ্বকাপই ছিল আমার শেষ বিশ্বকাপ। হয়তো আমি দেখবো ২০২৬ সাল পর্যন্ত কি হয়। কিন্তু মোটের ওপর বলতে পারি আমার খেলা হবে না। আমি ২০২৬ বিশ্বকাপে দলের সঙ্গে যাচ্ছি না, খেলছি না।’

তিনি দলের সঙ্গে না গেলেও খেলা দেখতে যাবেন বলে জানিয়েছেন, ‘আমি ২০২৬ বিশ্বকাপ উপভোগ করতে যাবো। আমি সেখানে থেকে বিশ্বকাপ দেখবো। তবে অংশ নিতে যাবো না।’

পিএসজি ছেড়ে মেসি মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মূলত মায়ামিতে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। যেটি বর্তমানে ভাড়া দিয়ে রেখেছেন। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে এখন থেকে সেখানে পরিবার নিয়ে থিতু হবেন তিনি।

জানা গেছে মায়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com