বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন এমবাপ্পে

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এমন খবর ছড়িয়ে পড়েছিল। নিজের এই সিদ্ধান্তের কথা এমবাপ্পে ক্লাবকে নাকি জানিয়ে দিয়েছেন। এবারের গ্রীষ্মে এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জনও শুরু হয়। ২৪ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের পর শেষ হয়ে যেত। এ বিষয়ে পিএসজি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনাও করছিল বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম লেকিপের দেওয়া তথ্যমতে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার বেশি।

একই নিউজ ফরাসি গণমাধ্যম লেকিপ, লা প্যারিসিয়ানসহ অনেকেই করেছে। এমবাপের চোখে পড়েছে লা প্যারিসিয়ানের নিউজটি। সেটি শেয়ার দিয়ে রিটুইট করেছেন তিনি। তাদের সংবাদকে সরাসরি মিথ্যা বলে উল্লেখ করেছেন এই ফরাসি তারকা, ‘এগুলো মিথ্যা। এগুলো যত ছড়ায়, গুজব ততই বাড়তে থাকে। আমি আগেই বলেছি, আগামী মৌসুমেও পিএসজিতে থাকব। এখানে আমি খুশি আছি।

মূলত এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। তারা জানিয়েছে, রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে চান ফরাসি তারকা। যা দেখে আর চুপ করে থাকতে পারেননি এমবাপে।

দলীয়ভাবে তেমন সাফল্য না পেলেও, সদ্য সমাপ্ত মৌসুম দারুণ কেটেছে এমবাপের। দলকে ইউরোপসেরার ট্রফি জেতাতে না পারলেও ব্যক্তিগত অর্জনে ঠিকই নিজেকে অনন্য রেখেছেন। মেসি-নেইমারের মতো তারকাকে টপকে এই মৌসুমেও জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার।

কিন্তু তার ক্লাব ছাড়ার গুঞ্জনে একে একে দুই করে ফেলছিলেন ফুটবলভক্তরা। অনেকেই বলছিলেন, ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে কদিন আগেই রিয়াল ছেড়েছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। তার শূন্যস্থান পূরণের জন্য একজন ফরোয়ার্ড প্রয়োজন রিয়ালের। সেই ফরোয়ার্ড যদি হন এমবাপে, তাহলে তো কোনো কথাই নেই। তবে সেজন্য রিয়ালের অবশ্য কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com