বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কে- শিমুলিয়া ইউনিয়নের ৪ নং ওর্য়াড আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় ।উক্ত ইউনিয়নের ৪ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কে- শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মো: মজিবুর রহমান বেপারী, কে- শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: আনিসুর রহমান বেপারী, সাবেক চেয়ারম্যান হাজ্বী নূর হোসেন বেপরী, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আব্দুল হক মাদবর, উপজেলা প্রস্তাবিত আওয়ামী লীগের সদস্য মো: ওয়াহিদ মা সেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হালদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন, ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি রিপন বেপারী, সাধারন সম্পাদক হাছান সৈয়াল, ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মুন্না গাজী ও সাধারন সম্পাদক বিপু মাদবর, ৫নং ওর্য়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪নং ওর্য়াডআওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শরিফ । এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।