বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন শেখ হাসিনার অধীনে : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর কামরাঙীরচরে একটি পার্কের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কেউ না আসলেও কমিশন বসে থাকবে না, যথাসময়ে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বিএনপির অনেকেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন কামরুল ইসলামের।

তিনি বলেন, কোন বিদেশি শক্তির চাপে নত স্বীকার করবে না শেখ হাসিনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল সরকার, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান মাদবর, কামরাঙ্গীরচর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার, আসিফ উদ্দিন মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com