বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেবিদ্বার পৌরসভা নির্বাচন প্রার্থীতা ফিরে পেলেন ২ মেয়র প্রার্থীসহ ৩ জন

কুমিল্লায় দেবিদ্বার পৌরসভার নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাইয়ে বাতিলকৃত ২ স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং ১ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

মেয়র প্রার্থী মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তারের আপিল আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শুনাণী শেষে তাদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন আপিল কর্তৃপক্ষ ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

গত ১৯ জুন প্রাথমিক বাছাইয়ে দাখিলকৃত কাগজপত্রের ত্রুটির কারণে ৭ স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ১ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে মেয়র প্রার্থী মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার পুণঃ বিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবর আপিল আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com