বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ফিলিপ

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে  যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  আইসিসির ইভেন্ট প্যানেলে বোলিং অ্যাকশন অবৈধ প্রমানিত হবার পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয় তাকে।
জিম্বাবুয়ের হারারেতে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে গত ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের পর ২৬ বছর বয়সী ফিলিপের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। ঐ ম্যাচে ৫৬ রানে ৩ উইকেট নেন ফিলিপ। ম্যাচটি ৩৯ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র।
২০ জুন নেপালের বিপক্ষেও মাঠে নেমেছিলো ফিলিপ। কিন্তু নিষেধাজ্ঞার কারনে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি।
ফিলিপের বোলিং অ্যাকশনের ফুটেজ পর্যালোচনা করার পর অবৈধ বলে নিশ্চিত করে ইভেন্ট প্যানেল। আইসিসির বিধিমালার ৬.৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয় ফিলিপকে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বোলিং অ্যাকশন শুধরে বিশেষজ্ঞ প্যানেলের কাছে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।
যুক্তরাষ্ট্রের হয়ে ৫ ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন ফিলিপ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com