বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইংল্যান্ড আ্যাশেজ দলে ডাক পেলেন তরুণ স্পিনার রেহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছেন  ইংল্যান্ড। আঙুলে ইনজুরির কারনে পরের টেস্টে অভিজ্ঞ মঈন আলিকে  নিয়ে অনিশ্চয়তা সৃস্টি হওয়ায়  তার  ব্যাক-আপ হিসেবে দলে  যুক্ত করা হয়েছে  রেহানকে।
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ  ক্রিকেটার হিসেবে  ১৮ বছর ১২৬ দিনে বয়সে গত ডিসেম্বরে  পাকিস্তান সফরে টেস্ট অভিষেক হয়  রেহানের।
করাচি টেস্টে অভিষেকেই চমক দেখান রেহান। ম্যাচে ৭ উইকেট নেন তিনি। এরমধ্যে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন রেহান।
বার্মিংহামের এডজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন মঈন। নাটকীয়ভাবে  ম্যাচটি  ২ উইকেটে পরাজিত হয়  ইংল্যান্ড।
অবসর ভেঙে প্রায় দুই বছর পর এডবাস্টনে টেস্ট খেলতে নামেন ৩৬ বছর বয়সী মঈন। আগামী বুধবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে মঈন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
অকেশনাল স্পিনার জো রুটের সাথে চার পেসারের নিয়ে বোলিং আক্রমন সাজানোর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com