শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহষ্পতিবার (২৯ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের এ শুভেচ্ছা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায়। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের এই দিনে আহ্বান জানাই- অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।

তিনি বলেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিত প্রাণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com