শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণ অধিকারের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ ভবন মালিকের

আগামীকাল রোববারের (৯ জুলাই) মধ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠানো হয়।

জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি কেন্দ্রীয় অফিসটি ছাড়ার নোটিশটি পাঠিয়েছেন।

এতে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।

ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com