বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। অবসর ঘোষণার একদিন পর শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমন সিদ্ধান্ত নেন তিনি।

গণভবন থেকে বেরোনোর সময় অবসর ভাঙার খবরটি জানিয়ে তামিম সাংবাদিকদের বলেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কারণ আমার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।

পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তামিম। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে আচমকরা অবসরের ঘোষণা দেন তামিম। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।

তার অবসর ঘোষণার পর ক্রিকেটপাড়া নানা আলোচনা শুরু হয়। এর মধ্যে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। সেখানে নাজমুল হাসান পাপনও যান। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর তামিম অবসর ভাঙার কথা বলেন।

তবে অবসর ভাঙলেও এখনই মাঠে ফিরছেন না তামিম। দেড় মাসের মতো বিশ্রামে থাকবেন তিনি। আগামী এশিয়া কাপ থেকে আবারও লাল সবুজ জার্সিতে মাঠ দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com