বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন এই আর্জেন্টাইন

ক্লাব ফুটবলে লিওনেল মেসির নতুন ঠিকানার নাম ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের দলটি আগামী রবিবার আর্জেন্টিনা অধিনায়ককে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে। মেসি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বার্সেলোনাকে পেছনে ফেলে মেসিকে দলে ভিড়িয়ে মায়ামি বেশ চমকই দিয়েছে। তবে শুধু মেসিকে পেয়েই বসে নেই দলটি। কীভাবে স্কোয়াড আরও শক্তিশালী করা যায় সে নিয়ে কাজ করে যাচ্ছে তারা। আর তারই ধারাবাহিকতায় দলটি আক্রমণভাবে মেসির সঙ্গী হিসেবে ফাকুন্ডো ফারিয়াসকে একরকম চূড়ান্ত করে ফেলেছে।

আর্জেন্টাইন ফরোয়ার্ড ফারিয়াস নিজ দেশের ক্লাব আতলেতিকো কোলনে খেলেন। ক্লাবটির যুব দল হয়ে ২০২০ সালে সিনিয়র দলে নাম খেলান। এখন পর্যন্ত তাদের হয়ে ৯৩ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি।

ফারিয়াসকে পেতে মায়ামির ৫৫ লাখ ডলার খরচ হচ্ছে বলে খবর সংবাদমাধ্যমের।

মায়ামিতে মেসিদের কোচের দায়িত্বেও থাকছেন একজন আর্জেন্টাইন। ক্লাবটি আগেই জেরার্দো মার্টিনোকে চূড়ান্ত করেছে। এ ছাড়া বার্সেলোনায় মেসির দীর্ঘ দিনের সতীর্থ সার্জিও বুসকেটসও খেলবেন দলটিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com