শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছাত্রলীগ নেত্রীসহ বহিষ্কার ৫ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারীদের দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর বিবস্ত্রকরে নির্যাতনের ঘটনায় ৫ অভিযুক্তকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যুয়ালয়টির প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংশ্লিষ্ট ৮ ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি এটি।

পাঁচ বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

বহিষ্কৃতদের মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও জানা যায়। নির্যাতনের ঘটনা সামনে আসার পরপরই পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com