শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খালেদার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন শুনানি ২০ আগস্ট

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম আছাদুজ্জামান রোববার (১৬ জুলাই) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

১১টি মামলার মধ্যে ১০টি মামলা ২০১৫ সালের অগ্নিসংযোগের ঘটনায় প্রথম ৩ মাসে দায়ের করা হয়েছিল। অন্য মামলাটি মুক্তিযোদ্ধা ও শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৩টি মামলা ঢাকার আরও ৩টি আদালতে বিচারাধীন।

এছাড়া জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে দায়ের করা দুটি মামলা ঢাকার দ্বিতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

বিএনপির লাগাতার আন্দোলনের সময় অগ্নিসংযোগের ঘটনায় হুকুমের আসামি করে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com