শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছে বঙ্গবন্ধু কন্যা বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি’কে উদ্দেশ্য করে বলেন, দেশে অতীতের মতো বিএনপি সন্ত্রাসী করলে দেশের জনগনকে সাথে নিয়ে আ’লীগ সরকার তা প্রতিহত করবে।
মন্ত্রী শনিবার(১৫ জুলাই২৩)ইং দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহারের ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশে ৩২ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি এখন বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, উন্নয়ন কে বাঁধাগ্রস্থ করতে চায় তা শক্ত হাতে দেশের জনগন কে সাথে নিয়ে আওয়ামী লীগ তাদের কে প্রতিহত করবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে রাখেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা রুবি নিগার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার ৫৫ টি প্রতিষ্ঠানের ৩৮৬জন শিক্ষার্থীর মাঝে এ ট্যাবলেট প্রদান করা হয়। পরে মন্ত্রী মধুপুর উপজেলা কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি সংরক্ষণাগার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মাঝে মুরগীর ঘর নির্মাণ বাবদ চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় উপজেলা,পৌরসভা ,বিভিন্ন ইউনিয়নসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সহ সকল সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।