শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
খুলনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে। সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বেলতলায় বার বার যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ সফর করছেন। তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।
সরকারবিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে সোমবার (১৭ জুলাই) খুলনায় তারুণ্যের সমাবেশ যোগদেন খুলনা বিভাগের সকল জেলা থেকে মিছিল নিয়ে সমাবেসে যোগদিতে থাকেন নেতাকর্মিরা।এদিকে নিরাপত্তা চাদরে ঢাকাছিলো খুলনা নগরী, পুলিশ, ডিবি, র্যাব, আনছার ব্যাটলিয়নসহ একাদিক গয়েন্দা সংস্থা।
খুলনা ৬ নম্বর ঘাটে বিএনপি নেতাকর্মিদের মধ্যে লাটিদিয়ে দাওয়া পাড়তা দাওয়া হয় সকাল ১১ টায়। গল্লামারী মোড়ে বিএনপি নেতা ও পথ যাচ্ছির সাথে কথাকাটাকাটি নিয়ে হাথাতাতি চেষ্টি হয়। সবমিলে শান্তিপৃর্ণ ভাবে বিএনপি সমাবেশ শেষ হয়।