বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণ ঠিক হতে না হতেই পাকিস্তান সফরের খবর চলে এলো। আগামী দুই মৌসুমের জন্য নিজেদের আন্তর্জাতিক সূচি চুড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ মঙ্গলবার প্রকাশিত এই সূচিতে দেখা যাচ্ছে, ২০২৪ এবং ২০২৫ সালে পরপর দুই বছর তিন ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
পিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে টাইগাররা পাকিস্তান সফরে যাবে।
পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে বাকি দুই ফরম্যাটের সিরিজ খেলতে আরও একবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এই দফায় ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সর্বশেষ ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিমবাসে হামলার পর সন্ত্রাস আক্রান্ত পাকিস্তানের মাটিতে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।
অনেক চেষ্টার পর টেস্ট খেলুড়ে দলগুলোকে পাকিস্তানে খেলতে রাজি করায় পিসিবি। এখন পর্যন্ত ভারত ছাড়া প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দলই পাকিস্তানের মাটিতে খেলে এসেছে।