শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দৌলতপুরে উপজেলা চেয়ারম্যানের ব্যাতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিবন্ধীর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। সেই সাথে প্রতিবন্ধী ভাতা পাবার জন্য প্রতিবন্ধী কার্ড পেতে কাউকে কোন অর্থ না দেওয়া হয় সেই আহবান জানালেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জড়ো হওয়া প্রায় ৫ শতাধিক প্রতিব›দ্ধী ও তাদের স্বজদের মাঝে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, নিবন্ধনের জন্য সরকারী নীতিমালা নিজেই সকলের মাঝে পড়ে শোনান। এবং প্রতিবন্ধীদের নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও সুনিপূণ ভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য যথাসময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানান। এ ক্ষেত্রে কাউকে কোন টাকা পয়সা দিতে হবেনা। যদি কেউ কোন টাকা পয়সা দাবী করে, তবে, সঙ্গে সঙ্গে তাকে জানানোর জন্য সকলকে অবগত করেন।

উপজেলা চেয়ারম্যানের এই উদ্যোগে আগত প্রতিবন্ধীরা স্বাগত জানিয়েছে। তারা জানান, উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের যে, নির্দেশনা দিয়েছেন তাতে আমরা খুশি।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জানান, সরকারের দেয়া সহায়তা সমুহ যাতে ভুক্তভোগীরা সঠিকভাবে, স্বচ্ছ প্রক্রিয়ায়, সহজে পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সম্প্রতি কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আমরা সংশ্লিষ্ট সকলকে সতর্ক থেকে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com