শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান।

এবারের ইমার্জিং এশিয়া কাপের আসরের শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানের হার দিয়ে আসর শুরু করে সাইফ হাসানরা। অবশ্য গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে দাপটের সঙ্গেই ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ পর্বে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে ভারত।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী, মাহেদি হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব

ভারতীয় একাদশ

সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোসে, যশ ধুল (অধিনায়ক), রায়ান পারাগ, নিশান্ত সিন্দু, ধ্রæব জুরেল, মানাব সাথার, যুবরাজ সিং ধোবিয়া, হার্সিত রানা, রাজবর্ধন হাঙ্গারগেকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com