শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই মেয়র সমর্থক শ্রমিক সংঘর্ষে বরিশালে বাস চলাচল বন্ধ

বরিশালে বর্তমান ও নবনির্বাচিত মেয়র সমর্থক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে বন্ধ হয়ে যায় দক্ষিণাঞ্চলের যান চলাচল। বন্ধ করা হয় অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।

শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সুপারিশে মহানগর শ্রমিক লীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। যেখানে সভাপতি করা হয় সদ্য বিলুপ্ত মহানগর শ্রমিক লীগ কমিটির সাধারণ সম্পাদক পরিমল দন্দ্র দাসকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগ কমিটির আহবায়ক রইজ আহমেদ মান্নাকে।

সদ্য বিলুপ্ত মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন নতুন কমিটির ব্যাপারে কিছুই জানেন না দাবি করে প্রতিবাদ জানিয়ে শুক্রবার নগরীর নথুল্লাবাদ ও রুপাতলী বাস স্ট্যান্ডে মানববন্ধনের ঘোষণা দেন। তাদের এই কর্মসূচির মধ্যে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী বাস মালিক সমিতির সাবেক নিয়ন্ত্রনকারী কাশিপুর ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে কিছু শ্রমিক নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে উপস্থিত হয়। তারা এসময় বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চেয়ে অন্দোলন করে। এক পর্যায় আফতাব ও লিটন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় হাতাহাতি-ধস্তাধস্তি চলে। দুইদল শ্রমিকের দফায় দফায় মারামারির জেরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা রাস্তায় গাড়ি এলামেলো করে রাখে। এতে ঢাকা-বরিশালসহ দক্ষিনাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর বেলা ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বাস চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com